নাইজেরিয়ায় গ্রামে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৩০

ছবি : সংগৃহীত।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারে একটি জনাকীর্ণ বাজারে বন্দুকধারী সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। 

রোববার (৪ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে নাইজারের ডেমো গ্রামের কাসুয়ান দাকি মার্কেটে এই বর্বরোচিত হামলা চালানো হয়। 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেলে চেপে আসা একদল সশস্ত্র সন্ত্রাসী বাজারে ঢুকে নির্বিচারে গুলি বর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩০ জন এবং আহত হন আরও বহু মানুষ। স্থানীয়ভাবে ‘ডাকাত’ হিসেবে পরিচিত এই সন্ত্রাসীরা কেবল হত্যা করেই ক্ষান্ত হয়নি, তারা বাজারের বিভিন্ন দোকানে ব্যাপক লুটপাট চালায় এবং বেশ কিছু দোকানে অগ্নিসংযোগ করে জনমনে ত্রাসের সৃষ্টি করে।

নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন এই হামলার ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, সন্ত্রাসীরা লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি বেশ কয়েকজন সাধারণ মানুষকে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ ইতিমধ্যে বিশেষ অভিযান শুরু করেছে।

হামলায় আহত দাউদা সাকুল্লে নামের এক প্রত্যক্ষদর্শী বর্ণনা দিয়েছেন, হামলাকারীরা নারী ও শিশুদের ওপরও দয়া দেখায়নি। তিনি অভিযোগ করেন যে, হামলার সময় বাজারে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না, যার ফলে সন্ত্রাসীরা দীর্ঘ সময় ধরে ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ পায়। বর্তমানে স্থানীয়রা বাজারের ধ্বংসস্তূপের মধ্য থেকে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন। তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হয় এবং অপহৃতদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বিশেষ করে বন-জঙ্গলের নিকটবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কঠোর সামরিক অভিযান চালানোর জন্য তিনি নিরাপত্তা বাহিনীকে কড়া নির্দেশ দিয়েছেন। 

উল্লেখ্য, এই হামলার মাত্র এক মাস আগে দেশটির মধ্যাঞ্চলের একটি ক্যাথলিক স্কুল থেকে ৩০০ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল, যাদের বড় একটি অংশ এখনো নিখোঁজ রয়েছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ক্রমবর্ধমান এই অপহরণ ও সন্ত্রাসী হামলা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২