জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামোর আহ্বান বাংলাদেশের

ছবি: বাসস

জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত এক বৈশ্বিক ফোরামে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অর্থায়ন ঘাটতি মোকাবিলা এবং একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ইকোসক ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ফোরাম ২০২৬-এর সাধারণ বিতর্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান বিশ্বে ভূরাজনৈতিক উত্তেজনা, উন্নয়ন সহায়তা কমে যাওয়া, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, বাণিজ্য প্রতিবন্ধকতা এবং জ্বালানি খাতের অনিশ্চয়তা উন্নয়নশীল দেশগুলোর নীতিগত সক্ষমতাকে সীমিত করে দিচ্ছে।

এই প্রেক্ষাপটে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের ক্ষেত্রে সময় বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে বাংলাদেশ। দেশটির মতে, টেকসই ও মসৃণ উত্তরণ নিশ্চিত করতে প্রস্তুতিকাল সম্প্রসারণ জরুরি।

বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির দিকও তুলে ধরা হয়। জানানো হয়, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, ব্যবসায়িক আস্থা পুনর্গঠন, ব্যাংকিং খাত শক্তিশালী করা, বিনিয়োগ বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সহায়তা সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে।

এ ছাড়া ঋণের ব্যয় কমানো, অকার্যকর অবকাঠামো ঋণ পরিহার, প্রযুক্তি স্থানান্তর এবং উৎপাদনশীল খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

বাংলাদেশ আরও একটি প্রতিনিধিত্বশীল বৈশ্বিক আর্থিক কাঠামো গড়ে তোলা, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া এবং পাচার হওয়া সম্পদ ফেরত আনার বিষয়েও গুরুত্বারোপ করে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২