সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ছবি : সংগৃহীত।

একের পর এক ভুলে ম্যাচ প্রায় হাত থেকে ফসকে দিয়েছিল বাংলাদেশ এ দল। সে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ টাই করে ফেলে ভারত এ দল। এরপর খেলা গড়ায় সুপার ওভারে। যেখানে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই বলেই দুই উইকেট হারিয়ে স্রেফ ১ রানের লক্ষ্য দেয় ভারত। সেই সহজ লক্ষ্য কঠিন করে তোলার পর ওয়াইডের কল্যাণে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে উঠল বাংলাদেশ।

শুক্রবার (২১ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে হাবিবুর রহমানের হাফ সেঞ্চুরি ও মেহেরব হোসেন অহিনের শেষের ক্যামিওতে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছিল বাংলাদেশ। 

বাংলাদেশের ক্যাচ ও ফিল্ডিং মিসের মহড়ায় ভারতও নির্ধারিত সময়ে ৬ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে। ফলে ম্যাচ টাই হয়ে যায়।

সুপার ওভারে মাত্র ১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন ইয়াসির আলি রাব্বি। তবে পরের বলেই বাংলাদেশকে উদ্ধার করেন ভারতীয় স্পিনার সুয়াশ শর্মা। তিনি ওয়াইড দেওয়ায় আর কোনো ভুল করতে হয়নি আকবর-জিসানদের। 

আগামী ২৩ নভেম্বর ফাইনালে বাংলাদেশ লড়বে পাকিস্তান ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের ম্যাচে বিজয়ী দলের সঙ্গে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২