চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা, বেজে উঠলো সাইরেন

একটি মিসাইল হামলার দৃশ্য। ফাইল ছবি

ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির সাম্প্রতিক মিসাইল হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ফের ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুতিরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েলের খবরে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কিছুক্ষণ আগে ইয়েমেনের হুতিদের ইসরায়েলে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে টাইমস অব ইসরায়েল বলেছে, ঘটনার সময় মধ্য ইসরায়েল এবং দক্ষিণ পশ্চিম তীরের বেশ কয়েকটি বসতিতে সাইরেন বেজে ওঠে।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে বারবার আক্রমণ করে আসছে। গোষ্ঠীটি জানায়, তারা গাজার সমর্থনে এবং হামাস ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলা ও আগ্রাসনের জবাবে এমন প্রতিক্রিয়া দেখিয়ে আসছে।

 

 

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২