চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযানে বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযানে বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার পৌর কলেজ পাড়া এলাকায় একটি তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। 

নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বেকারি সামগ্রীর মান নিশ্চিত করতে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চলে।

অভিযানের সময়, মো: কামরুজ্জামান-এর মালিকানাধীন চুয়াডাঙ্গা ফুড প্রোডাক্টস নামের বেকারিটিতে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— বেকারি পণ্যে উৎপাদিত পণ্যের কোনো সঠিক তথ্য না থাকা, ব্যবহৃত ফ্লেভারের বিষয়ে প্রয়োজনীয় তথ্যের অভাব এবং বেকারি সামগ্রী মেঝেতে অপরিষ্কারভাবে সংরক্ষণ করা।

এই গুরুতর ত্রুটিগুলোর কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারা অনুযায়ী ওই বেকারিকে ২৫,০০০ টাকা প্রশাসনিক জরিমানা করে এবং তা আদায় করে ভোক্তা অধিকার । একই সাথে, ভবিষ্যতে এমন ভুল যাতে না হয়, সে জন্য বেকারি কর্তৃপক্ষকে দ্রুত ত্রুটিগুলো সংশোধন করার জন্য কঠোর নির্দেশনা দেয়।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা দেয় ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

জনগণের স্বার্থ রক্ষার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে অধিদপ্তর জানিয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২