বগুড়ায় সনাতনী সমাবেশে বিএনপির নির্বাচনী প্রচারণা

বগুড়ার গাবতলী উপজেলায় কালী পূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে দিনব্যাপী কীর্তন ও সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি ) আমতলী মহাশ্মশান প্রাঙ্গণে সুখানপুকুর ও গাবতলী এলাকার ২৮টি গ্রামের সনাতনী সম্প্রদায়ের সম্মিলিত আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শরৎ চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. মোরশেদ মিলটন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মোস্তাফিজার রহমান মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মাহবুবর রহমান।

দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় কীর্তন, পূজাঅর্চনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য সংরক্ষণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী মো. মোরশেদ মিলটন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে আসছে। সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন দেশের ঐতিহ্যের অংশ। তিনি সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

বিশেষ অতিথি মোহাম্মদ মাহবুবর রহমান বলেন, ধর্মীয় অনুষ্ঠানগুলো মানুষের মধ্যে সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। এসব আয়োজন সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বগুড়া জেলার বিভিন্ন এলাকার সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কীর্তন ও আলোচনা সভা শেষে বিএনপি মনোনীত প্রার্থী মো. মোরশেদ মিলটন এবং দলের নেতাকর্মীরা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও জনসংযোগ করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে প্রগতিশীল ইসলামিক দলে রূপান্তরের স্বপ্ন দেখতেন রাজ্জাক, এ বই তারই বহিঃপ্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

শুক্রবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মার্কিন সামরিক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

১০

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ

১১

জুমার খুতবা • কোরআন কেন রাসুলুল্লাহকে (সা.) বিশ্বজগতের জন্য রহমত বলেছে?

১২