জনগণের সিগনালেই বিএনপি রাস্ট্র ক্ষমতায় আসবে: এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া ‎

ছবি : সংগৃহীত।

‎বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া বলেছেন, দেশে একটি অপশক্তি নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তবে এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। জনগণ বিএনপির পাশে আছে। কোনো রেড সিগনাল বা গ্রিন সিগনালে লাভ হবে না, জনগণের সিগনালে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাস্ট্র ক্ষমতায় আসবে।

‎বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে চরফ্যাশন উপজেলা সদর ফ্যাশন স্কয়ারে আয়োজিত চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধনের পরে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন। এটি শুধু লিফলেট বিতরণ নয়, বরং কার্যকর কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর পদক্ষেপ।

সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ৩১ দফা সংস্করণের মধ্যে চিকিৎসা সেবাও একটি। তাই মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। এতে চরফ্যাশনে ১০ হাজার রোগীকে সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ সহ চশমা দেওয়া হবে। জনগণ যদি এ ধরনের কল্যাণমূলক উদ্যোগে বিএনপির উপস্থিতি অনুভব করে, তবে তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন।

‎এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎পরে এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া চরফ্যাশন বেতুয়া রোডের বিভিন্নস্থানে লিফলেট বিতরণ শেষে আসলামপুর ইউনিয়নের বদ্দারহাট, ওমরপুর ইউনিয়নের ভূঁইয়ার হাট, নজরুল নগর ইউনিয়নের  সরদার বাজারে গণসংযোগ করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২