অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: মির্জা আব্বাস

অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। তবে সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এস ব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন,দলে নবায়ন করার ক্ষেত্রে সাবধান ও সচেতন হয়ে কাজ করা দরকার। যারা ফ্যাসিবাদ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত, তাদের দলের সদস্য করা যাবে না। দলের মধ্যে স্বার্থান্বেষী ও সুবিধাবাদী লোক রয়েছে। আমাদের হাজার হাজার লোকের প্রয়োজন নেই, ১০ জন ভালো ও নিষ্ঠাবান কর্মী হলেই চলবে।

ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

মির্জা আব্বাস বলেন, অন্য রাজনৈতিক দলের লোকজন ঋণ খেলাপি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে না, সব দোষ বিএনপির। অন্য রাজনৈতিক দল নিজের দোষ ঢাকতে গিয়ে বিএনপির নাম ব্যবহার করে দোষারোপ করেছে। তাদের আর ছাড় দেয়া যাবে না।

গত সরকারের সিন্ডিকেটে যারা এখনও রয়েছেন তাদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। তিনি বলেন, বিভিন্ন ব্যবসায়ীদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে কয়েকটি রাজনৈতিক দল ও ব্যক্তি।

আসন্ন রমজান ঘিরে বাজারদর নিয়ে মির্জা আব্বাস বলেন, রোজাকে সামনে রেখে নিত্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বগতি। সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি।

তিনি বলেন, যাদের উসকানিতে ছাত্র-জনতার ওপরে গুলি বর্ষণ হয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তাদের সরকার ধরছে না। শুধুমাত্র একটি দলের সঙ্গে সখ্যতা থাকার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২