সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে আজ শনিবার (১৩ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন। 

রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপি নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলা বাড়ছে। শুক্রবার দুপুরে ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করা হয়। তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

রিজভী বলেন, একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করার জন্য নীলনকশা অনুযায়ী হামলা চলছে। ওসমান হাদির ওপর হামলা তারই অংশ। এর আগেও দেড় মাস আগে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকে গুলি করে আহত করা হয়েছিলো।

রিজভী ঘোষণা করেন, ১৩ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল করবে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

১০

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

১১

স্বচ্ছতা রেখেই বিমানে যুক্ত হবে নতুন উড়োজাহাজ: ব্রিটিশ হাইকমিশনারকে বিমানমন্ত্রী

১২