কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ

ছেবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা পৌরসভার মেয়র প্রার্থী ও বিএনপি নেতা নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খোকসা থানাপাড়া এলাকায় তার নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নাফিজ আহমেদ রাজু খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

আহতের পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজু তার দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। নিজ বাড়ির গেটে পৌঁছালে অজ্ঞাত পাঁচজন তার পরিচয় নিশ্চিত হয়েই অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে চাপাতি ও লোহার হাতুড়ি (হ্যামার) দিয়ে বেধড়ক পেটাতে থাকে। চাপাতির আঘাতে তার পায়ের নিচের অংশ মারাত্মক জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাত লাগে।

এসময় রাজুর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করতে ১৬ থেকে ১৭ রাউন্ড গুলিবর্ষণ ও তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাফিজ আহমেদ রাজু বলেন, বাড়ির গেটের সামনে অপরিচিত লোক দেখে পরিচয় জানতে চাইলে তারা উল্টো আমার পরিচয় নিশ্চিত হয়েই চাপাতি ও লোহার রড-হাতুড়ি নিয়ে ওপর ঝাঁপিয়ে পড়ে। চিৎকার শুনে স্বজনেরা ছুটে এলে তারা একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়ে পালিয়ে যায়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা বিএনপি নেতার ওপর হামলা ও গুলিবর্ষণ করে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

প্রিমিয়ার লিগে ২৫ দলের বিপক্ষে গোল করে ইতিহাস হালান্ডের

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০৫৩

পাবনায় ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে

গনপরিবহনের ভাড়া বাড়বে কিনা জানাবে মালিক পক্ষ,অপেক্ষায় শ্রমিকরা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার

চুরি হওয়া টাকার নম্বর ধরে গ্রিলকাটা চোর চক্র গ্রেপ্তার

‘দুই-চার টাকা বাড়াইলেও হইতো, তাই বলে লিটারে ২০ টাকা!’

১০

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগে মিললো ১০ ককটেল

১১

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

১২