বিএনপি-জামায়াতের কাছে নতুন করে পাওয়ার কিছু নেই : রেজাউল করিম

ছবি : সংগৃহীত।

বিএনপি এবং জামায়াতে ইসলামীর কাছ থেকে বাংলাদেশের মানুষের নতুন করে আর কিছু পাওয়ার নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

সোমবার (২ ফেব্রুয়ারি) কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

মুফতি রেজাউল করিম বলেন, বিএনপির শাসন আমরা বেশ কয়বার দেখেছি, সে সময় তারা তামাম দুনিয়াতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। জামায়াতের নেতৃত্বে যে জোট হয়েছে তারাও বিএনপির সঙ্গে বহু বছর ক্ষমতায় ছিল। তারাও বলেছে শরিয়াহ অনুযায়ী নয়; প্রচলিত নিয়মেই নাকি দেশ পরিচালনা করবে। সুতরাং তাদের কাছ থেকে আর নতুন করে পাওয়ার কিছু নেই।

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার পরিবর্তনে এক দলকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় উল্লেখ করে তিনি বলেন, সেই পালাবদলেই আবার ফাঁসির আসামিও বেকসুর খালাস পেয়ে যায়। এসব কিছুর পরিবর্তনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।

নির্বাচনী জনসভায় কুমিল্লা-৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ, ইসলামী আলোচক হাবিবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ইমরান হোসাইন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নেসার উদ্দিন, রেলওয়ে শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শহীদ উল্লাহ ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা করব: মির্জা ফখরুল

খালি পেটে চা-কফি নাকি পানি, কোনটি পান করা যাবে?

হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু

নতুন সাইবার প্রতারণা ‘এসএমএস পাম্পিং’

১০ কবি-লেখক পাচ্ছেন এসবিএসপি সাহিত্য পুরস্কার

দেশে কোথাও লোডশেডিং নেই, দাবি মন্ত্রীর

হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা

পশ্চিমবঙ্গ থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

শাপলা হত্যাকাণ্ডে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন গ্রিজমান

১০

দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ কংগ্রেসের, অস্বীকার বিজেপির

১১

অ্যালকোহলে আসক্তি নিয়ে কথা বলে বিপাকে জাহ্নবী

১২