দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তকে বেছে নিয়েছে বিজেপি

ছবি সংগৃহিত।

মুখ্যমন্ত্রী হিসেবে শালিমার বাগ থেকে প্রথমবারের মতো নির্বাচিত হওয়া বিধায়ক রেখা গুপ্তকে বেছে নিয়েছে ভারতের ক্ষমতাসীন দল। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তকে বেছে নেয়ায়, তিনি এখন আম আদমি পার্টির অতিশীর স্থলাভিষিক্ত হবেন।

বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের দলীয় বৈঠকে রেখার নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে দুপুর ১২ টায় মুখ্যমন্ত্রী রেখাসহ নতুন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা শপথ নেবেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের বাসার পথে রয়েছেন বিজেপির বিধায়করা। সেখানে তারা আনুষ্ঠানিকভাবে বিজেপির পক্ষ থেকে রাজ্য সরকার গঠনের বিষয়ে গর্ভনরকে অনুরোধ জানাবেন।

২৭ বছর পর এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় ফিরেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে, টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর ভোটে হেরেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

দিল্লির একাধিক সূত্র বলেছে, বিজেপি বিধায়ক রেখা গুপ্তের ছয় সদস্যের একটি কাউন্সিল থাকবে। এই পরিষদে জাটস, বানিয়াস, পাঞ্জাবী, ব্রাহ্মণ ও দলিতদের সমর্থনকারী সব বর্ণের ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকবে।

রাজভবনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেখা গুপ্ত বলেছেন, আমি বিজেপিকে ধন্যবাদ জানাই। আপনাদের সবার আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ। আমি দিল্লিকে নতুন উচ্চতায় নেয়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক কার্যক্রমে কারিগরি ত্রুটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : এনপিসিবিএল

৮০ দিন পর চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

১০

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১১

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

১২