তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের কাছে দেশ বিক্রি করেও তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাটে তিস্তা বাঁচাও আন্দোলন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হলে ভারতকে দাদাদের মতো আচরণ বন্ধ করতে হবে। ভারতের সাথে বন্ধুত্ব চাই, তবে সেটা হবে সম্মানের।

বক্তাদের কথার সূত্র ধরে ফখরুল বলেন, আজকে একদিকে যখন তারা (ভারত) সব বাঁধ ছেড়ে দেয়, গেট খুলে দেয়, তখন সেই পানির তোড়ে আমাদের ঘর-বাড়ি, গ্রাম, ধানের খেত সব ভেসে যায়। আবার যখন বন্ধ করে দেয়, তখন আমার সমস্ত এলাকা খরায় শুকিয়ে খটখট হয়ে যায়। তিস্তাপাড়ের মানুষের দুঃখ আর যায় না।

তিনি বলেন, বহু আগে থেকে আমরা এই তিস্তার পানির ন্যায্য হিস্যার কথা বলছি। পাকিস্তান আমলে পাকিস্তানিরা বলেছে, বাংলাদেশ হওয়ার পরে আমরা বলেছি। আওয়ামী লীগের সরকার এলো, প্রথম দিকে সবাই ভাবলো যে, ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধ হয় এবার পাই (পেয়ে) যাবে—লবডঙ্কা! ১৫ বছরে বাংলাদেশটাকে বেচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই।'

তিনি আরো বলেন, আমাদের ছেলেরা লড়াই করেছে। ৩৬ দিনের সবার লড়াইয়ের মাধ্যমে তিনি (শেখ হাসিনা) ওই ভারতে পালিয়েছেন। একদিকে পানি দেয় না, অন্যদিকে আমাদের যে শত্রু তাকে (হাসিনা) দিল্লিতে রাজার হালতে বসিয়ে রেখেছে।

তিস্তা রক্ষার আন্দোলন শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, লড়াইয়ের মধ্য দিয়ে তিস্তার পানির হিস্যার পাশাপাশি সব অধিকার আদায় করতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি নির্বাচন চায়, কারণ নির্বাচন দিলে দেশে স্থিতিশীলতা আসবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

১০

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

১১

স্বচ্ছতা রেখেই বিমানে যুক্ত হবে নতুন উড়োজাহাজ: ব্রিটিশ হাইকমিশনারকে বিমানমন্ত্রী

১২