সোনারগাঁওয়ে চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা

ছবি : সংগৃহীত।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়ায় এক লাইনম্যানের লাঠির আঘাতে মো. মমিন নামের এক অটোচালক নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িত চাঁদাবাজের ফাঁসির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও ক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোচালক মো. মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। 

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৭ মে) বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে অটো থামিয়ে যাত্রী তোলার সময় লাইনম্যান শাহিন চালক মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা নেয়। এর কিছুক্ষণ পর শাহিন আবারও মমিনের কাছে চাঁদা দাবি করে। মমিন পুনরায় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লাইনম্যান শাহিন উত্তেজিত হয়ে তার হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করে। লাঠির আঘাতে মমিন ঘটনাস্থলেই রক্তাক্ত ও মারাত্মক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার (২০ মে) সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত চাঁদাবাজ শাহিন এলাকা ছেড়ে পলাতক রয়েছে।

এদিকে বুধবার (২০ মে) সকালে মমিনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনরা লাঠিসোটা নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও অংশ অবরোধ করেন। 

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, অটোচালকের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামি শাহিনকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী

কৃষি-যোগাযোগ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?

৫ আগষ্টের অর্জন কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খামেনির শেষকৃত্যে বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা

অতিরিক্ত অর্থ আদায় করলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি

আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য ৭ দিন ছুটি দিয়েছি: ট্রাম্প

আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু

১০

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

১১

ভয়াবহ তাপপ্রবাহে ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামে মৃত্যু ৩,৭০০ ছাড়াল

১২