সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের ধাক্কায় সহকারী প্রকৌশলী নিহত

সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাহেবগঞ্জ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় মোঃরবিউল ইসলাম (রবিন) শেখ (২৮) নামে এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।

নিহত রবিউল ইসলাম বগুড়ার শাহজাহানপুর উপজেলা এলজিইডি অফিসের সহকারী প্রকৌশলী ও সলঙ্গা থানার নলকা ইউনিয়নের দত্তকুশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে রবিউল ইসলাম কাজ শেষ করে বাড়িতে আসছিলেন এবং সাহেবগঞ্জ এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ প্রসঙ্গে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন বলেন, নিহত ব্যক্তির  মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২