আর্মেনিয়া প্রস্তুত আজারবাইজানের সাথে শান্তি চুক্তি করতে

ছবি সংগৃহীত

আজারবাইজানের সঙ্গে দীর্ঘদিনের ধারাবাহিক যুদ্ধ থামাতে শান্তি চুক্তি করতে প্রস্তুত আর্মেনিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজারবাইজানের সঙ্গে একটি খসড়া শান্তি চুক্তি চূড়ান্ত করা হয়েছে। চুক্তি সই করার জন্য একটি তারিখ এবং স্থান নিয়ে আলোচনা করতে তারা প্রস্তুত।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশদুটি ৮০’র দশকের শেষ হতে দ্বন্দ্বে জড়িয়ে আছে। আজারবাইজানের নাগার্নো কারাবাখ অঞ্চল নিয়ে এ সংকটের সূচনা। ওই অঞ্চলে সে সময় জাতিগত আর্মেনীয়দের বাস ছিল। আর্মেনিয়ার সহায়তায় আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হয়ে আর্মেনিয়ার সঙ্গে যোগ দেয় নাগার্নো কারাবাখ।

২০২৩ সালের সেপ্টেম্বরে আজারবাইজান জোরপূর্বক কারাবাখ পুনরুদ্ধার করে। এর ফলে অঞ্চলটি থেকে প্রায় ১ লাখ লোক আর্মেনিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়।

উভয় পক্ষই দীর্ঘদিন ধরে বলে আসছে, তারা দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটাতে একটি চুক্তি সই করতে চায়। কিন্তু চুক্তিটি কেমন হবে, এর বিস্তারিত নিয়ে বছরের পর বছর ধরে তর্ক-বিতর্ক চলে আসছে।

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের পক্ষ থেকে শান্তিচুক্তির একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে। আজারবাইজানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময় নির্ধারণ নিয়ে তারা আলোচনা করবে। শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য তারা প্রস্তুত আছে।

উভয় পক্ষই দীর্ঘদিন ধরে বলে আসছে, তারা দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটাতে একটি চুক্তি সই করতে চায়। কিন্তু চুক্তিটি কেমন হবে, এর বিস্তারিত নিয়ে বছরের পর বছর ধরে তর্ক-বিতর্ক চলে আসছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বচ্ছতা রেখেই বিমানে যুক্ত হবে নতুন উড়োজাহাজ: ব্রিটিশ হাইকমিশনারকে বিমানমন্ত্রী

হজরত শাহজালাল ও শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনা সদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার: মীর শাহে আলম

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ নেতার রায় আজ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সিলেট সফর আজ, বরণে প্রস্তুত নগরী

১০

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

১১

হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি

১২