অ্যাকশন সিনেমায় আরিফিন শুভর নায়িকা মিম

ছবি : সংগৃহীত।

কিছুদিন আগে ঐশীর সঙ্গে ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করেছেন ঢাকাই নায়ক আরিফিন শুভ। এরপরই গুঞ্জন উঠে অভিনেতার নতুন সিনেমার খবর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকশন লুকে আরিফিন শুভর কিছু ছবি ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সূত্রের খবর, অনেকটা গোপনে রাজশাহীতে নতুন সিনেমার শুটিং করছেন শুভ। সোশ্যালে ভাইরাল হওয়া ছবিগুলো সেই সিনেমারই ফাঁস হওয়া ফুটেজ। এই সিনেমাটি নির্মাণ করছেন সাইফ চন্দন।

ছবিতে দেখা যাচ্ছে, শুভর লম্বা চুল, পুরো শরীর রক্তমাখা, দুহাতে রক্তাত্ব কুড়াল। যদিও এই সিনেমার ব্যাপারে সংশ্লিষ্ট কেউ মুখ খোলেননি।

কেউ কেউ বলছেন, সিনেমাটিতে আরিফিন শুভর সঙ্গে এখানে অভিনয় করছেন তানজিন তিশা। তবে জানা গেছে, তিশা নন, ছবিটিতে শুভর বিপরীতে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে।

সূত্রে জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। প্রাথমিকভাবে সিনেমাটির একাধিক নাম রাখলেও এখনো চূড়ান্ত হয়নি। সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এই সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো একসঙ্গে বড়পর্দায় অভিনয় করছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। 

এর আগে তারা দুজনে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ এবং গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় জুটি বেঁধেছিলেন।

আরিফিন শুভকে সবশেষ দেখা গেছে ঈদুল আযহায় মুক্তি পাওয়া ‘নীলচক্র’-তে। অন্যদিকে, দুই বছর আগে ‘অন্তর্জাল’ এবং কলকাতার ‘মানুষ’-এর পর আর নতুন সিনেমায় পাওয়া যায়নি বিদ্যা সিনহা মিমকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১০

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১১

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

১২