আরাউহোর শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয়ে শীর্ষে বার্সা

ছবি: সংগৃহীত ।

জিরোনার বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামালের দারুণ প্রত্যাবর্তন আর রোনাল্ড আরাউহোর শেষ মুহূর্তের গোলে জিরোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে কাতালানরা।

ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ১৩তম মিনিটে লামিন ইয়ামালের দ্রুত পাস থেকে বল পেয়ে পেদ্রি ডিফেন্স লাইন পেরিয়ে বাম পায়ের নিখুঁত শটে বার্সেলোনাকে এগিয়ে নেন।

তবে মাত্র সাত মিনিট পরই জিরোনা সমতায় ফেরে—আর্নাউ মার্তিনেজের হেড থেকে আসা বলে অ্যাক্সেল ভিটসেল এক অসাধারণ বাইসাইকেল কিকে গোল করেন।

দ্বিতীয়ার্ধের প্রথম ৩০ মিনিটে পাঁচটি অনটার্গেট শটে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সা। অবশেষে তাদের প্রচেষ্টা সফল হয় অতিরিক্ত সময়ে, যখন বদলি হিসেবে নামা আরাউহো গোল করে দলকে এনে দেন মূল্যবান তিন পয়েন্ট।

লিগে ৯ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ২২। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাত্রিত। রোববার গেতাফের বিপক্ষে জিতলে আবার শীর্ষে উঠবে শাবি আলোন্সোর দল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২