বৈষম্যবিরোধী ওপর অতর্কিত হামলা; আইসিইউতে ২ ছাত্রী

ছবি: সংগৃহিত

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শিববাড়ী মোড়ে জিয়া হলের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে আটজন আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের মধ্যে সিটি কলেজের শিক্ষার্থী সাদিয়া এবং পাইওনিয়ার মহিলা কলেজের শিক্ষার্থী পিয়াকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘নগরীর শিববাড়ীর মোড়ের জিয়া হল এলাকার মধ্য থেকে তারা বৃহস্পতিবার বিকেলে বের হওয়ার সময় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এতে নাজমুল ইসলাম ইমরান, শাহরিয়ার ইসলাম খালিদ, সাম্মী, সাদিয়া, পিয়া, রুমি এবং আমিসহ আটজন আহত হয়েছি।’

হামলার সময় নারী শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করতে এগিয়ে গেলে তাদের ওপরও হামলা হয়। এতে গুরুতর আহত হন সাদিয়া, পিয়া এবং আরেকজন নারী শিক্ষার্থী।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, "ছাত্রদের মধ্যে হাতাহাতির খবর পেয়েছি। ঘটনাস্থলে গেলে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।"

হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শিববাড়ী থেকে ডাকবাংলোর দিকে অগ্রসর হয়।

হামলার কারণ সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক কার্যক্রমে কারিগরি ত্রুটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : এনপিসিবিএল

৮০ দিন পর চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

১০

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১১

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

১২