অনিন্দ্য নূরের কবিতা ‘তুমি গহীন প্রার্থনায় থেকো’

বুকের ভেতর আদিম জীবাশ্মের মতো

তুমি এখন বেওয়ারিশ মহীরুহ।

হৃদয় ভরা অন্ধকারের মায়ায়

নীল জোৎস্নার প্রণয়ে অনন্ত ব্যাকুলতা

শুধু তোমাকেই ঘিরে!

আমি ভেতরে ভেতরে প্রচণ্ড বিস্ফোরিত—

এই পথহারা পাণ্ডুর উপখ্যানে

অলৌকিক দিব্য-ধ্যানে ডানাহীন

বিহঙ্গের মতো ঘুরপাক খাচ্ছি

পাপাত্মার মধ্যাকাশের শক্তির বলয়ে।

অথচ ভেতরটা অন্তঃসারশূন্য।

বর্ণিল পৃথিবীর এত রঙের ফোয়ারায়

আমি চির বর্ণান্ধ—পার্থিব সব উপাদান

এখন বিমূর্ত জলছাপ।

পৃথিবীর সব আলো শুষে আমি

অন্ধ মুসাফির অথবা ভুল প্রণয়ের প্রেমিক।

এই তাহাজ্জুত, অভিসার আর প্রার্থনা

তোমার প্রতি আমার—

এক মহাজীবনের সমর্পণ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১০

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১১

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১২