পেছাচ্ছে না অমর একুশে বইমেলা

ছবি : সংগৃহীত।

অমর একুশে বইমেলা-২০২৬ পেছাচ্ছে না। বরং নির্ধারিত দিনক্ষণ আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে মেলা। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলা একাডেমি।

প্রতিষ্ঠানটির ভাষ্য―এরইমধ্যে বইমেলা আয়োজনের ৬০ শতাংশ কাজ সম্পন্ন। এছাড়া এপ্রিলে তীব্র তাপপ্রবাহ থাকে, এ কারণে ওই সময় বইমেলা আয়োজন বাস্তবসম্মত নয় বলেও জানানো হয়েছে।

এর আগে কিছু প্রকাশক বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু না করে আসন্ন ঈদের পর করার জন্য আবেদন জানিয়েছিল। গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়েছিল। 

এরপর বাংলা একাডেমি সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্ত জানাল এবার।

এদিন একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে (ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলায়) সংবাদ সম্মেলনে অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্যসচিব ড. মো. সেলিম রেজা মূল বক্তব্য রাখেন। 

এ সময় তিনি বলেন, অনিবার্য বাস্তবতার জন্য অন্যান্য বছরের মতো এবার বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে শুরু করা সম্ভব হয়নি। এ বছর বইমেলা শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি থেকে। এ লক্ষ্যে এরইমধ্যে বইমেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। একাধিক বৈঠক হয়েছে কমিটির। এতে কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বইমেলা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিন সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ একাডেমির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, সবাই ঢাকার

অন্তর্বর্তী সরকারের গাফিলতিতে হামের টিকা দেওয়া হয়নি, তদন্তের প্রয়োজন নেই

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংসের বিরুদ্ধে প্রতিক্রিয়া পাকিস্তানের রাষ্ট্রপতির, যা বলছে নয়াদিল্লি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে হলিউড ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া

ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

উপবৃত্তি সচল রাখতে শিক্ষার্থীদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন করার নির্দেশ

২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে

১০

আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন: জামায়াত আমির

১১

মন্ত্রীর দপ্তরে মার্কিন-জাপানি দূত, সচিবের দপ্তরে ভারতীয় দূত

১২