বলিউড অভিনেত্রীর পণ্য ‘ব্যাকবে’ দশগুণ বেশি দামে বিক্রির অভিযোগ

ছবি: সংগৃহীত।

বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকর অভিনয়ের পাশাপাশি নতুন করে ব্যবসায় নেমেছেন। সিনেমা প্রযোজনায় না গিয়ে তিনি বাজারে এনেছেন ‘ব্যাকবে’ নামে বোতলজাত পানি।

তবে শুরু থেকেই এই পানির দাম নিয়ে সমালোচনা চলছে। যেখানে সাধারণত ৭৫০ মিলিলিটার পানি ২০ রুপিতে পাওয়া যায়, সেখানে ভূমির ব্র্যান্ডে একই পরিমাণ পানির দাম রাখা হয়েছে ২০০ রুপি। আর ৫০০ মিলিলিটার বোতলের দাম ১৫০ রুপি।

এ বিষয়ে ভূমির বক্তব্য, এটি সাধারণ পানি নয়, বরং ‘প্রিমিয়াম’ পণ্য। তাঁর দাবি, বাজারে আরও অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড আছে, যেগুলোর দাম ৫০০-৬০০ রুপি পর্যন্ত। সেই তুলনায় তাঁর পণ্যের দাম কম। তবে সাধারণ মানুষ তাঁর এই যুক্তি মেনে নিচ্ছেন না। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে সমালোচনা ও ট্রল।

জানা গেছে, গত বছর বোন সমীক্ষার সঙ্গে মিলে হিমাচল প্রদেশে কারখানা স্থাপন করে এই ব্যবসা শুরু করেন ভূমি। এরপর থেকেই দাম নিয়ে প্রশ্ন উঠতে থাকে। সমালোচনার মুখেও নিজের অবস্থানে অনড় তিনি। জানিয়েছেন, কম দামে পানি বিক্রি করার পরিকল্পনা নেই। ভবিষ্যতে স্পার্কলিং ওয়াটারসহ আরও পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে। তবে সাধারণ ক্রেতাদের জন্য আলাদা সস্তা ব্র্যান্ড আনা হতে পারে, কিন্তু ‘ব্যাকবে’ প্রিমিয়াম হিসেবেই থাকবে।

 

এদিকে ব্যবসার বাইরে, তাঁর নতুন ওয়েব সিরিজ ‘দলদল’ নিয়েও দর্শকদের আগ্রহ বাড়ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের: মাহদী আমিন

চলতি বাজেটে গুম হওয়া পরিবারের ভাতার ব্যবস্থা করবো: মির্জা ফখরুল

আগামী দু-একদিনের মধ্যে মাদক প্রতিরোধ আইনের সংশোধনী সংসদে উপস্থাপন

তিস্তায় ২৫ বাড়ি নদী গর্ভে বিলীন, স্রোতে ভেঙে যাচ্ছে জিও ব্যাগ

ইসিতে ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষা ৬০ দিনের মধ্যে নেয়ার নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষা পেছাল, নতুন তারিখ ঘোষণা মাউশির

বিশ্বকাপের বলেই কি বিপাকে পড়ছেন গোলরক্ষকরা?

কক্সবাজারে রোহিঙ্গা শিবির সফরে তাহসান, বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান

চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

১০

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

১২