অভিনেত্রী তমার নতুন ইনিংস, এবার ব্যাংকার!

অভিনয়ের পাশাপাশি এবার করপোরেট জগতেও নতুন পরিচয়ে যুক্ত হলেন অভিনেত্রী তমা মির্জা। প্রায় তিন মাস ধরে বেসরকারি এবি ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) পদে দায়িত্ব পালন করছেন তিনি।

নতুন কর্মস্থলের অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত তমা। নতুন সহকর্মী, পরিবেশ ও দায়িত্ব—সব মিলিয়ে সময়টা উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন এই অধ্যায়ের কথা জানিয়েছেন অভিনেত্রী।

তবে ব্যাংকের চাকরি মানেই অভিনয় থেকে দূরে সরে যাওয়া নয়। তমা জানিয়েছেন, অভিনয়ই তাঁর প্রথম ভালোবাসা এবং ভবিষ্যতেও নিয়মিত অভিনয় করে যেতে চান। নতুন কর্মস্থল থেকেও অভিনয়ের জন্য সহযোগিতা পাচ্ছেন তিনি।

বছরে একটি বা দুটি সিনেমায় কাজ করলেও গল্প ও চরিত্র বাছাইয়ে বেশ সময় নেন তমা। ‘দাগি’ সিনেমার পর বেশ কয়েকটি ছবির প্রস্তাব পেলেও পছন্দসই গল্প ও চরিত্র না পাওয়ায় সেগুলোতে চূড়ান্তভাবে যুক্ত হননি।

তবে এবার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রাথমিকভাবে ছবিটির নাম ‘খলনায়ক’ রাখা হয়েছে। চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের শুরুতে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

ফলে সামনে তমা মির্জাকে একসঙ্গে দেখা যাবে দুই ভুবনে—রুপালি পর্দায় অভিনয় এবং করপোরেট দুনিয়ায় ব্যাংকের দায়িত্ব পালনে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২