মহাখালীতে পেট্রোল পাম্পে আগুনে ৭ জন দগ্ধ

ছবি : সংগৃহীত।

রাজধানীর মহাখালীতে ‘গুলশান সার্ভিস সেন্টার’ নামে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন সাতজন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- গুলশান ক্লিন এন্ড কেয়ার প্রতিষ্ঠানের কর্মচারী স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮) ও খাইরুল (২৮), মাসুদুর রহমান (৪৪), কর্মচারী আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মহাখালীর আমতলীর ওই পাম্পে তেলের ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণ ঘটে। হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে এবং পরিষ্কারের কাজে নিয়োজিত সাতজনের শরীর ঝলসে যায়। তবে অগ্নিকাণ্ডের পরপরই আগুন নিয়ন্ত্রণে আসে।

দগ্ধ স্বপন মোল্লা জানান, ট্যাংকের ভেতর থেকে তেল বের করার পর বৈদ্যুতিক ফ্যান দিয়ে গ্যাস বের করা হচ্ছিল। ফ্যান বন্ধ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংকের আশপাশে থাকা সবাই দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দুপুর দেড়টার দিকে সাতজনকে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

একজন সিনিয়র স্টাফ নার্স জানান, সবার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে জরুরি বিভাগে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২