যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আ*টক

ছবি সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। 

সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে ১০ মার্চ ২০২৫ তারিখ ২১০০ ঘটিকা হতে ২৩০০ ঘটিকা পর্যন্ত মিরপুর সেনাবাহিনী ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের একটি ইউনিট ও মিরপুর মডেল থানা  পুলিশের সমন্বয়ে মিরপুর ৬০ ফিট রোড এলাকা হতে একটি কিশোর গ্যাং এর সদস্যদেরকে আটক করা হয়। এই অভিযানে কিশোর গ্যাং নেতা ইলিয়াস হোসেন বাবু ওরফে চা বাবু, নাজমুল হোসেন সহ কিশোর গ্যাং এর মোট ০৬ জন অপরাধীদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

তাদের বিরুদ্ধে থানায় অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি, অবৈধ টাকা-পয়সা লেনদেন ও একই রকম অপরাধের জন্য একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে তথ্যসূত্র থেকে জানা যায়। উক্ত কিশোর গ্যাং এর সদস্যদেরকে পরবর্তী আইনী কার্যক্রম সম্পন্নের জন্য মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগর নিরাপদ রাখতে ৫০ দেশের জোট গড়ছে সৌদি, থাকছে বাংলাদেশও!

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি

৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

সরকারের পাঁচ মাসেও পরিবর্তন আসেনি, ঘুষখোররা এখনও সক্রিয়: মির্জা ফখরুল

জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ১৭, বিদ্যুৎ-পানির সংকট

সারে ভর্তুকির অর্ধেক সুবিধা পান বড় ভূমি মালিকেরা

মতামত দিতে সময় বাড়ানোর দাবি টিআইবির

২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারত পালানোর চেষ্টা, দুই কর্মকর্তা আটক

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা, কী ঘটে অভিনেত্রীর সঙ্গে

ভিসি নিয়োগে প্রাধান্য ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

১০

শতকের ঘরে সবজি, কাঁচা মরিচ ৪০০ টাকা

১১

দুদকের নতুন সচিব হলেন সাইদুর রহমান খান

১২