পাকিস্তানে গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬

ছবি সংগৃহিত।

পাকিস্তানের বাণিজ্যিক রাজ্য মুলতানের হামিদপুর কানোরা এলাকায় গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩১ জন। উদ্ধার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজ 

সোমবার (২৭ জানুয়ারি) সকালে এলপিজি ট্যাঙ্কারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভয়াবহ আগুন ধরে যায়। বিস্ফোরণ এতটাই শক্তিশারী ছিল যে, ট্যাঙ্কারটি মুর্হূতেই ছিন্নভিন্ন হয়ে আবাসিক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। 

পুলিশ জানিয়েছে, গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় আশেপাশের ২০টি বাড়ি পুরোপুরিভাবে পুড়ে ধ্বংস হয়ে গেছে এবং ৭০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ট্যাঙ্কার বিস্ফোরণে শুরুতে পাঁচ জন নিহতের ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় আহত আরও একজন মারা যায়। এদের মধ্যে দুই নারী ও একটি মেয়ে শিশু রয়েছে। 

মুলতানের পুলিশ অফিসার সিদ্দিক আলী জিও নিউজকে বলেছেন, ভয়াবহ আগুনের ফলে একাধিক বাড়ি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। এছাড়া গবাদিপশুও পুড়ে মারা গেছে।

 

বিনিউজ/এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

১০

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

১১

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

১২