পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাটে উল্টে যাওয়া বালুবাহী ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ঝলমলিয়ায় রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে কলার হাট বসে। কুয়াশার কারণে সকালে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক সেখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।

পুলিশ কর্মকর্তা জানান, নিহত ব্যক্তিদের মধ্যে একজনের লাশ বাড়ি নিয়ে যাওয়া হয়। আর পুলিশ গিয়ে ঘটনাস্থলে তিনজনের লাশ পায়। নিহত ব্যক্তিরা কলা ব্যবসায়ী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাঁদের নামপরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন। সেখানে তিনটি লাশের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পরে তা জানানো হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায়, দুর্ঘটনার পর আহত একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রামেক হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, আহত ব্যক্তিকে ইতিমধ্যে হাসপাতালে আনা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২