ভাঙ্গায় বাসের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত ।

ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী মহল্লার রেলক্রসিং-সংলগ্ন মহাসড়কে বাসচাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন একই পরিবারের। এ সময় ৫ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কৈডুবি সদরদী রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আক্তার হোসেন। 

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত চারজন ইজিবাইকের যাত্রী। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, মডার্ন পরিবহনের একটি বাস টেকেরহাট থেকে ঢাকাগামী একটি ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতাল নেওয়ার পথে একজন মারা যান। গাড়িটি আটক করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২