ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় নিহত ৩৮

ছবি সংগৃহিত।

পশ্চিম ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত রাস ইসা বন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। 

বৃহস্পতিবারের (১৭ এপ্রিল) এ হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। 

হুতি সমর্থিত আল মাসিরাহ টিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে ইরান-সমর্থিত এ গোষ্ঠীর ওপর ট্রাম্প প্রশাসন হামলা শুরুর পর গতকালের হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হুথি যোদ্ধাদের জ্বালানির উৎস বন্ধ করার জন্যই এই হামলা চালানো হচ্ছে।

ওয়াশিংটন জানিয়েছে, তারা ইয়েমেনের হুথিদের অবস্থানগুলোতে হামলা চালিয়ে যাবে যতক্ষণ না লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর এই গোষ্ঠীর আক্রমণ বন্ধ হয়।

তবে হুথিদের দেয়া হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে হামলার বিষয়টি জানিয়ে ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, বন্দরটি ধ্বংস হয়েছে।

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় প্রায় প্রতিদিনই মারাত্মক হামলা চালানো হচ্ছে। চলমান হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। জবাবে মার্কিন জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান

ডালাসে দ্বিতীয়ার্ধে গোলের ঝড় বইলেও পয়েন্ট ভাগ জাপান-ডাচদের

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

১০

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১১

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

১২