দামুড়হুদায় ৪'শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ যুবক আটক

ছবি : সংগৃহীত।

চুয়াডাঙ্গার দামুড়হুদার দশমি গুলশান পাড়া এলাকা থেকে ৪শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলো দামুড়হুদা উপজেলার দশমি গুলশান পাড়ার আনসার আলী মোল্লার ছেলে রাসেল মোল্লা পিন্টু (২৬), আসিকুর রহমান মিন্টুর ছেলে সবুজ (২৪) ও দামুড়হুদার দশমি পাড়ার তোফাজ্জল হোসেন মিন্টুর ছেলে জাহিদ হাসান (৩০)। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  চুয়াডাঙ্গা কার্যালয়ের পরিদর্শক শাহ জালাল খান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

 রবিবার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় দামুড়হুদার দশমি গুলশান পাড়ার মোঃ রাসেল মোল্লা পিন্টুর মিষ্টি বানানোর গোডাউনের পাশ থেকে মোঃ রাসেল মোল্লা পিন্টু, সবুজ  ও  জাহিদ হাসানের দেহ তল্লাশি করে নীল রংয়ের পলিথিন প্যাকেটের মধ্যে অবৈধ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ট্যাবলেট যার বানিজ্যিক নাম ইয়াবা উদ্ধার করা হয়। পরে আসামী মোঃ রাসেল মোল্লা পিন্টুর বাড়ি তল্লাশী করে ইয়াবা উদ্ধার করা হয়। সবমিলিয়ে ৪'শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 এ ঘটনায় পরিদর্শক শাহ জালাল খান বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২