বাসের ধাক্কায় প্রাণ গেল ভাই-বোনসহ ৩ জনের

ছবি সংগৃহিত।

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী সদরে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামমুখী বাসটি ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক স্কুল শিক্ষার্থী ও রিকশাচালক মার যান। অপর স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

নিহত দুই ভাই-বোন দোহাজারী জামিজুরি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান। দুই স্কুল শিক্ষার্থী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সকালে তারা কোচিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভাই-বোন হলো ওয়াকার উদ্দীন আদিল (১২) ও ৭ম শ্রেণির উম্মে হাবিবা রিজভী (১৫)। নিহত রিকশাচালক হলেন রুহুল আমিন (৪৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নবম শ্রেণির ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন চাকমা বলেন, অটোরিকশা করে কোচিংয়ে যাচ্ছিলো ভাই-বোন। পেছন থেকে বাসের ধাক্কায় চালক ও তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।

এদিকে, এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন। তাদের দাবি সড়কে গতিরোধক নির্মাণ না করায় প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে। বেলা ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২