ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৬১৫

ছবি : সংগৃহীত।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭০ জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে আরও ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বুধবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২৮ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০৩ জন, খুলনা বিভাগে ৩৭ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ২২ জন ও সিলেট বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন।

একই সময়ে ৬৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৮৯,৬৩১ জন ছাড়পত্র পেয়েছেন।

২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯২,২১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩৭০ জনের মৃত্যু হয়েছে।

তুলনামূলকভাবে, ২০২৪ সালে মোট ১,০১,২১৪ জন রোগী ভর্তি হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২