বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত।

বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকালে বাগেরহাটের ভট্ট বালিঘাটায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে । 

নিহত আব্দুল কাদের ফারাজী (৫০) বাগেরহাটের ফকিরহাট থানার ও বাহাদুর শিকদার (৪২) ও মনির হোসেন মুন্না (৩২) দুজনই খুলনার দাকোপ এলাকার বাসিন্দা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাটের ভট্ট বালিয়াঘাটার খুলনা-মোংলা মহাসড়কে খুলনাগামী একটি মোটরসাইকেলের সাথে (খুলনা মেট্রো-হ ১৩-৮৮৮৫) মোংলাগামী একটি দ্রুতগতির ট্রাকের (রংপুর-ট ১১-০৩৯৫) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুল কাদেরের মৃত্যু হয়। অপর দুই আরোহীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যেই তারা মারা যান। 

এ ঘটনায় কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচ নির্বাচন: মীর শাহে আলম

দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক

খেলাধুলার মাধ্যমে দেশে নতুন নেতৃত্বের জন্ম হবে: শিক্ষামন্ত্রী

১২ কার্যদিবসে হাইকোর্টে ৬২ হাজার ৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-২

মার্জিন ঋণ বিধিমালায় যেসব পরিবর্তন আনা হলো

বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই, মানতে হবে যেসব শর্ত

সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

গাজায় ২১ লাখের বেশি বাস্তুচ্যুত, তাঁবুতে ৮ লাখ ৬৭ হাজার

৪ দিন পর পুলিশের অপমৃত্যু মামলা, তদন্ত করতে জাহাজে বিশেষজ্ঞ দল

১০

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

১১

ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ স্থানীয়দের

১২