পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ খেলবে না আফগানরা

ছবি : সংগৃহীত।

পাকিস্তানের হামলায় একাধিক স্থানীয় ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় পাক ক্রিকেট দলের সঙ্গে ত্রিপক্ষীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। 

শুক্রবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, পাকিস্তান তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। 

এতে প্রদেশের রাজধানী শারানায় স্থানীয় একটি ফ্রেন্ডলি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে তিন ক্রিকেটার প্রাণ হারান।

এসিবি এক্স (সাবেক টুইটার) পোস্টে জানায়, তিন ক্রিকেটারের মৃত্যু আমাদের ক্রীড়া সম্প্রদায়ের জন্য গভীর শোকের বিষয়। আমরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পাকিস্তানের সঙ্গে নির্ধারিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে, ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত দুই সপ্তাহ ধরে দুই দেশের সীমান্তে তীব্র উত্তেজনা চলছে। পাকিস্তানের একাধিক বিমান হামলায় আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে শতাধিক মানুষের প্রাণহানির খবরও পাওয়া গেছে। এই সংঘাতের মধ্যেই ত্রিদেশীয় সিরিজের আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছিল শুরু থেকেই।

তবে এ ঘটনার পরও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন পর্যন্ত কোনো মন্তব্য জানায়নি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ মার্কিন কৃষি বিভাগের প্রতিনিধিদল

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

৭ মাসে ডেঙ্গুর থাবায় অর্ধশত মৃত্যু

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলা, নিহত অন্তত ২০

‘বাতাসে দাঁড়িয়ে গান শোনা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে’

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা

১০

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

১১

শিক্ষার্থীদের মারধর নিয়ে কঙ্গনা বললেন, ‘প্রতিটি কাজের বিপরীত প্রতিক্রিয়া রয়েছে’

১২