সেন্ট্রাল হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ৩

পাবনা শহরের একটি বে-সরকারী হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালটির তিনজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলো পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৪) পাবনা পৌর সদরের চক পৈলানপুর এলাকার মোত্তাকিন বিশ্বাস (৩৭)।

শনিবার (১৮ অক্টোবর) মধ্য রাতে পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতালে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে জানা গেছে, শনিবার রাতে পাবনা শহরের সদর হাসপাতাল সংলগ্ন সেন্ট্রাল হাসপাতালে এক রোগীর সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশন শেষে রোগীকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় হাসপাতালেরর এক কর্মী ওই নারী রোগীকে যৌন হয়রানির করে বলে স্বজদের কাছে অভিযোগ করেন ওই রোগী। 

ভুক্তভোগীর আত্মীয়-স্বজন প্রতিবাদ করতে গেলে ভুক্তভোগীর রোগীর স্বজন পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের ছাত্র রেদোয়ান আহমেদ শুভর সাথে প্রথমে হাসপালটির কর্মচারীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায় হাসপাতালের কর্মচারীদের সাথে বহিরাগতরা যোগ দিলে ছাত্রদের সাথে হাতাহাতি হয়।

এ খবর সরকারী এডওয়ার্ড কলেজের ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়লে ওই ছাত্রের সহপাঠিরা এসে হাসপাতালে অতর্কিত হামলা চালায় এবং হাসপাতালের বিভিন্ন স্থানে ভাংচুর করে বিশৃঙ্খলার সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার পর জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নির্দেশনায় হাসপাতালটির সকল কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ভুক্তভোগী নারীর স্বামী মোমিন সরদার বাদী হয়ে রোববার সকালে একটি মামলা দায়ের করেছেন। পরে আটক হাসপাতালটির তিন কর্মীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানে হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২