২০২৬ বিশ্বকাপই আমার শেষ; নেইমার

অনেক দিন ধরে খেলার মাঝে ছিলেন না নেইমার। ব্রাজিলিয়ান এই তারকা এবার জানালেন, নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। ২০২৬ সালের আসরেই শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। 

আক্রমণভাগের ৩২ বছর বয়সী খেলোয়াড় এক বছরেরও বেশি সময় খেলার মাঝে নেই। সিএনএন-কে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ জানি এটাই হতে যাচ্ছে আমার শেষ বিশ্বকাপ। বলতে পারেন শেষ সুযোগ। এই আসরে খেলার জন্য সব রকমের চেষ্টাই করবো।’

এবারের বিশ্বকাপ বাছাই পর্বে ধুঁকছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ১২ রাউন্ড শেষে ১০ দলের গ্রুপে পাঁচে অবস্থান করছে সেলেসাওরা। যেখানে শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। কিন্তু সাতে থাকা বলিভিয়ার চেয়ে মাত্র ৫ পয়েন্টে এগিয়ে আছে ব্রাজিল। 

তবুও নিজের দলকে নিয়ে আত্মবিশ্বাসী নেইমার। তিনি বলেন, ‘আমার দলের ওপর অনেক আস্থা আছে। যেসব ছেলে উঠে আসছে তাদের ওপরও। অবশ্য যেখানে দল রয়েছে, আমরা সেখানে থাকার মতো না।’

সবাই মিলে কাজ করলে বড় কিছু অর্জন সম্ভব বলে মনে করেন নেইমার। তিনি বলেন, ‘সবাই মিলে কাজ করলে আমার মনে হয় বড় কিছু পাওয়া সম্ভব। আমাদের দেড় বছরের মতো সময় আছে। বিশ্বকাপে যেতে সঠিক কিছু করতে এই সময়েই কাজ করতে হবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২