আতাইকুলায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

আতাইকুলায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েকজন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনা সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিকের স্ত্রী বুলু খাতুন (৫৫) এবং অ্যাম্বুলেন্স গাড়ির চালক পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া এলাকার রাজ হোসেন (৩৫)। 

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিডনী রোগে মারা যাওয়া শিশু কেয়ার মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে পাবনায় ফিরছিলেন স্বজনরা। এ সময় পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহি বাসটি ঢাকা থেকে পাবনায় ফিরছিল। পথিমধ্যে সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় পৌঁছালে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক ও শিশু কেয়ার নানী নিহত হয়। আহত হয় কয়েকজন। 

মাধপুর হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান আরো জানান, খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থেলে পৌঁছে নিহত দুইজন ও অ্যাম্বুলেন্সে থাকা শিশুর মরদেহ উদ্ধার করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। দূর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ক্যাপশন : দূর্ঘটনা কবলিত বাস-অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার সকালে পাবনার আতাইকুলার সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায়।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগুন আর কালো ধোঁয়া ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না

১

সেনাবাহিনীর পর এবার যোগ দিলো বিজিবি

২

সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী

৩

সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে শাকিব খান?

৪

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

৫

টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

৬

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী

৭

রায়গঞ্জের সলঙ্গায় ছেলের মৃত্যুর শোকে প্রাণ গেল মায়ের

৮

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আরামকোর ভবনে আগুন

৯

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

১০

কালিম্বা: এক মায়াবী সুরের বাদ্যযন্ত্র

১১

অপরাজিতা ফুল ও নীল চা: স্বাস্থ্যগুণ, উপকারিতা ও প্রস্তুতপ্রণালী

১২