চুয়াডাঙ্গায় বাসে তল্লাশী চালিয়ে ৩ কোটি টাকার সোনাসহ আটক ২

চুয়াডাঙ্গায়  ঢাকা থেকে ছেড়ে আসা পুর্বাশা পরিবহনের একটি  যাত্রীবাহী বাসে তল্লশী চালিয়ে প্রায় ৩ কোটি টাকার সোনারবারসহ ২ পাচারকারী আটক করেছে বিজিবি। 

আজ মঙ্গলবার (৪ মার্চ )বেলা দেড়টার দিকে ৬ বিজিবি কার্যালয়ের সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল নাজমুল হাসান সংবাদ সম্মেলনে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) এর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। এ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয়। বিজিবি  দল সরোজগঞ্জ বাজারে গাড়িটিকে সনাক্ত করে। দুপুর ১ টা ১০ মিনিটের দিকে  গাড়ীটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে পৌছালে গাড়িটির গতিরোধ করা হয়।  গাড়ী হতে স্বর্ণ চোরাকারবারী সন্দেহে ২ জন ব্যক্তিকে আটক করা হয়।

এ সময় আটককৃতদের তল্লাশী করে দেহ ও  জুতা ভিতর  লুকায়িত অবস্থায় ১৮টি স্বর্ণের বার, ২টি মোবাইল এবং নগদ ১০  হাজার ১৯০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৪১১ গ্রাম।  স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা।

আটকৃতরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পিরপুরকুল্লাহ  গ্রামের রফিকুল ইসলাম (৪২) এবং  কুমিল্লা জেলার দেবিদ্বার থানার হোসেনপুর গ্রামের  লিটন খান (২৬)। 

এ ব্যাপারে নায়েক সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার প্রস্তুতি চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২