বিস্ফোরক মামলায় জামিন

আজ মুক্তি পাচ্ছেন ১৭৮ জন বিডিআর সদস্য

সংগৃহিত ছবি।

বিস্ফোরক মামলায় জামিনের পর আজ বৃহস্পতিবার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১৭৮ সদস্য। ১৬ বছর পর কারামুক্ত হচ্ছেন তারা। 

দীর্ঘ ১৬ বছর পর কারাবন্দী থাকা বিডিআর সদস্যদের মুক্ত বাতাসে বরণ করে নিতে সকাল থেকে কারাগারের ফটকে ফুল হাতে অপেক্ষা করছেন স্বজনেরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন তারা।

পিলখানা ট্রাজেডির ঘটনায় বিষ্ফোরক আইনে করা মামলায় জামিনের পর আজ কারামুক্ত হচ্ছেন ১৭৮ জন। গত ১৯ জানুয়ারি কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইবুন্যাল– ২ এর বিচারক ইব্রাহীম মিয়ার আদালতে সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি শেষে বিস্ফোরক মামলার আসামিদের জামিনে মুক্তির আদেশ দেওয়া হয়। 

আদেশে বলা হয়, বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় যারা খালাশ পেয়েছেন এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই তারা জামিনে মুক্তি পাবেন। একইভাবে হত্যা মামলায় এরইমধ্যে যাদের সাজাভোগ সম্পন্ন হয়েছে তাদের বিরুদ্ধে যদি উচ্চ আদালতে আপিল না থাকে তাহলে তারাও মুক্ত হবেন। শর্তাবলি পর্যালোচনা করে গতকাল ২২ জানুয়ারি ১৭৮ জনের জামিননামা কারা কর্তৃপক্ষের কাছে পাঠায় প্রসিকিউশন। 

 

বিনিউজ/এলএ


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২