এক মাসে ১২টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশের অভিযানে এক মাসে ১২টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার রায়গঞ্জ অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্ধারকৃত মোবাইল গুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেয়া হয়। 

হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

মোবাইল ফোন ফিরে পাওয়া ব্যক্তিরা বলেন, “মোবাইল হারিয়ে আমরা চরম হতাশ হয়ে পড়েছিলাম। থানায় সাধারণ ডায়েরি করলেও মোবাইল ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। কিন্তু পুলিশি তৎপরতায় হারানো মোবাইল ফিরে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। হারানো মোবাইল ফিরে পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।”

এ সময় তারা আরও বলেন, থানা পুলিশের এমন উদ্যোগ ও অভিযান অব্যাহত থাকুক—এমনটাই প্রত্যাশা করেন তারা।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন,  হারানো মোবাইল উদ্ধারে প্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও ধারাবাহিক মনিটরিংয়ের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও জনগণের জান-মাল ও হারানো সম্পদ উদ্ধারে পুলিশি কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানানো হয়।

পুলিশের এমন মানবিক ও সেবামূলক উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতীমের সঙ্গে সিসিটিভির সেই কিশোর পুলিশ হেফাজতে

হাম ও উপসর্গে আরো ৫ জনের মৃত্যু

জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বিএনপি: শফিকুর রহমান

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

দুই বছরেও শুরু হয়নি তোফাজ্জল হত্যার বিচার, এখনো ১৭ আসামি পলাতক

জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিখ্যাত সেই হাটে এখনও পাওয়া যাচ্ছে ৬ জাতের আম, দাম কত?

ট্রাম্পের কব্জায় গ্রিনল্যান্ড, কী আছে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তিতে?

১০

ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি, বিএনপি নেতাকে অব্যাহতি

১১

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

১২