নবীনগরে সন্ত্রাসীদের হামলায় ১০ জন গুলিবিদ্ধ

ছবি : সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ায় বালু সন্ত্রাসীদের হামলায় গ্রামের ১০ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া অনেকে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহতদের মধ্যে নুরুল আমীন (৪০), রূপ মিয়া (৪৫), সফর মিয়া (৫০)৷ সিয়াম হোসেন (১৬) ও ইব্রাহিম মিয়া(৩০) কে নবীনগর উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক ও নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম সকালে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। এলাকার পরিস্থিতি এখন থমথমে রয়েছে। তবে সবার ভিতরে আতঙ্ক বিরাজ করছে। 

জানা যায়, চরলাপাং গ্রামের পাশ দিয়ে বয়ে যাওযা সেঘনা নদীতে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে অর্ধ শতাধিক ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে আসছিল।

এতে নদীতীরবর্তী চরলাপাং গ্রামসহ আশপাশের গ্রামগুলো প্রচন্ডভাবে নদী ভাঙ্গনের কবলে পড়ে। গ্রামবাসী বারবার এর প্রতিবাদ করেও এর কোন প্রতিকার পাচ্ছে না। গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে মাঝে মাঝে প্রশাসন বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। কিন্তু কয়েকদিন বন্ধ থাকার পর আবারও নদী থেকে বালু উত্তোলন শুরু হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

১

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

২

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৩

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৪

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৫

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

৬

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

৭

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

৮

সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন

৯

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

১০

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

১১

মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা, বেনিনকে হারিয়ে স্মরণীয় ইতি

১২