শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল: জামায়াত

ছবি : সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় থাকবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জোট ও নির্বাচনী সার্বিক বিষয় নিয়ে নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ১০ দলীয় জোটে এখনো ৪৭ আসন ফাঁকা রয়েছে, লিয়াজোঁ কমিটি সেটি তদারকি করছেন, সমঝোতা চূড়ান্ত হলে গণমাধ্যমে জানানো হবে। তিনি আরো বলেন, সমঝোতার দুয়ার খোলা রয়েছে সবার জন্য।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী একটি মেনিফেস্টো বা ইশতেহার তৈরি করেছে, যা সুবিধাজনক সময় প্রকাশ করা হবে।

তিনি জানান, আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে, এরপর এ সফর যাবে দেশের নানা জেলায়। এতে অংশ নেবেন জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আজকের বৈঠকে ১৯টি মৌলিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২