চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ পারাপারের সময় আটক ১০

চুয়াডাঙ্গার দর্শনা বারাদি সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় ১০ জনকে আটক করেছে বিজিবি। 

আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ৫ জন শিশু রয়েছে। ধারনা করা হচ্ছে, এদেরক পুশইনের জন্য সীমান্তে ঠেলে  বিএসএফ। 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বারাদি বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় আজ রবিবার ভোর সোয়া ৫ টার দিকে এদেরকে আটক করে।

বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ( ৬ বিজিবি)'র অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এ তথ্য নিম্চিত করছেন।

নাজমুল হাসান জানান, আজ রবিবার (৩১ মে)  ভোর আনুমানিক সোয়া ৫ টার দিকে দর্শনা বারাদি বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে ১০ জনের একটি দলকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ৫ জন শিশু রয়েছে।

বিজিবি আরো জানায়, আটককৃত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দর্শনা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

১০

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

১১

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১২