সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাদ্দাম হোসেন আল কাদেরী (৩৫)নামক এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে৷ 

মৃত সাদ্দাম হোসেনের বাড়ি সীতাকুণ্ড উপজেলার ফৌজদার হাট এলাকায় বলে জানা গেছে৷

 

১৭ নভেম্বর বুধবার সকালে নগরীর মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন৷ 

 

নিহত সাদ্দাম হোসেন উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকার হাসেম মঞ্জিল বাড়ির সৈয়দুর রহমানের পুত্র। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এবং ভাটিয়ারী স্টেশন রোড এলাকার নেয়ামত আলী শাহ জামে মসজিদের খতিব ছিলেন।

তার পিতা সৈয়দুর রহমান বলেন, এক সপ্তাহ আগে সাদ্দাম অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা নিশ্চিত করেছেন সে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এক সাপ্তাহ ধরে চিকিৎসা চলার পর আজ বুধবার সকাল ৬টায় সে মারা যায়।

 

 

 

 

এদিকে দুপুর দুইটার সময় ফৌজদারহাটস্থ সফরিয়া মাদ্রাসা মাঠে নামাজে জায়নাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

১০

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১১

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

১২