পোশাকশ্রমিকদের বিক্ষোভে গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি

পোশাকশ্রমিকদের বিক্ষোভে গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি

বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনায় গাজীপুরের বিভিন্ন এলাকার দেড় শতাধিক পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২ নভেম্বর) শ্রমিক অসন্তোষের মুখে এসব কারখানা বন্ধ রাখা হয়। দুপুরের পর পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের ধারাবাহিকতায় সোমবার সকাল থেকেই গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎ, চন্দ্রা, ভোগড়া, নাওজোর ও সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা।

একপর্যায়ে বিক্ষোভকারীরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা মাঠে নামেন। কিছু এলাকা থেকে শ্রমিকেরা সরে গেলেও কয়েকটি স্থানে দুপুর পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকে।

এ সময় নাওজোর এলাকায় পুলিশের একটি গাড়ি এবং সফিপুরে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ, বিজিবি ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং টিয়ারশেল ছোড়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় কয়েকজন সাংবাদিক ও বিজিবির এক সদস্য আহত হয়েছেন।

উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের বিভিন্ন এলাকার দেড় শতাধিক পোশাক কারখানা সোমবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩০ জনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, দুপুরের পর পুলিশ ও বিজিবি সদস্যরা গাজীপুরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শ্রমিকেরা পুলিশের গাড়িসহ দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন। এসব ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে দেড় শতাধিক পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাকশ্রমিকদের বিক্ষোভে গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি

১

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

২

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

দুই বাঙালির সঙ্গে এড শিরানের প্লেব্যাক, ‘কিং’-এর গানে চেনা-অচেনা আমেজ

৪

ইয়েমেনের বন্দর ও তেল স্থাপনায় সৌদির বিমান হামলা

৫

বড় পর্দায় জসীমউদ্‌দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’

৬

মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া

৭

সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা

৮

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক

৯

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১১

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।