জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হতে দেয়া হবে না: এসপি মাসুদ

ছবি: সংগৃহীত।

জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষা করা আমাদের মূল উদ্দেশ্য এবং এখানে রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র হতে না দেয়া; এ জন্য আমাদের যা যা করণীয় তা করব বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। সোমবার (২৫ মে) সকালে জঙ্গল সলিমপুরে আলীনগর এলাকায় সাংবাদিক এসব কথা বলেন।

মাসুদ আলম বলেন, শুধু ইয়াছিন না, ইয়াছিন কিংবা যে-ই হোক-এর পেছনে কারা আছে আমরা সবাইকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব।

এর আগে, হামলার ঘটনার পর এসপি মাসুদসহ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‍্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি আরও বলেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে স্থাপিত র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা প্রতিরোধ করতে র‍্যাব সদস্যরা চায়নিজ রাইফেল, শটগানসহ অন্যান্য অস্ত্র দিয়ে ১০৪টি গুলি ছুড়েছেন। অত্যন্ত শক্তভাবে সন্ত্রাসীদের প্রতিরোধ করা হয়েছে। ফলে তারা ক্যাম্পের ভেতরে প্রবেশ করতে পারেনি। র‍্যাবের কেউ আহতও হননি।

মাসুদ আলম বলেন, আমাদের জঙ্গল সলিমপুরে দুটি অস্থায়ী ক্যাম্প আছে। একটি ছিন্নমূলে, আরেকটি আলীনগরে। আলীনগরে বর্তমানে একটি স্কুলে আমাদের ক্যাম্প আছে। সেখানে র‍্যাব, পুলিশ, এপিবিএন ও আরআরএফ সদস্যরা রয়েছেন। এর কিছু দূরে আমাদের নতুন একটি ক্যাম্প নির্মাণাধীন। সেই ক্যাম্পে এখনো ফোর্স ওঠেনি। মূলত তাদের (সন্ত্রাসীদের) উদ্দেশ্য ছিল, এখানে যাতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনও ক্যাম্প না থাকে। সে জন্য এই হামলা।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে এখান থেকে বের হতে না পারে বা তাদের আটকে রাখা যায়-এটাও তাদের উদ্দেশ্য ছিল। এই কারণে রাস্তাঘাট কেটে দেয়া হয়। হামলায় তারা কিছু আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। এর জবাবে এখানকার ক্যাম্পের ফোর্স যারা ছিলেন, ওনারাও পাল্টা জবাব দেন। ফোর্সরা চায়নিজ রাইফেল, শটগান, গ্যাসসহ সব মিলিয়ে ১০৪ রাউন্ড গুলি ছুড়েছে। শক্তভাবে প্রতিরোধ করায়, যার কারণে আমাদের ফোর্সদের কোনও ধরনের বা কেউ আহত হয়নি। এটা ছাড়া ওরা বুলডোজার দিয়ে আমাদের ক্যাম্পের কিছু অংশ ভেঙে ফেলেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত প্রতিরোধে সন্ত্রাসীরা পরে শেষ রাতের দিকে ভোর ৪টা নাগাদ এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয় বলে জানান এসপি মাসুদ।

এসপি মাসুদ বলেন, জঙ্গল সলিমপুর একটা বড় স্বার্থের জায়গা। এখানে তাদের কোটি কোটি টাকার এই সাম্রাজ্য যখন হাতছাড়া হয়ে যাচ্ছে, সেটার আগে তারা একটু ঝাঁকুনি দিচ্ছে আরকি। তবে তারা যতই ঝাঁকুনি দিক, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান থাকবে, সামনে আরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে যোগ হবে। আমাদের পেছানোর কোনও সুযোগ নাই।

প্রসঙ্গত, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় গভীর রাতে র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে (চৌকি) অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে স্থানীয় সন্ত্রাসী ‘ইয়াসিন বাহিনী’র সদস্যরা। হামলাকারীরা গুলি ছোড়ার পাশাপাশি বুলডোজার চালিয়ে ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দিয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রবেশ ঠেকাতে মহাসড়ক ও সংযোগ সড়কের অন্তত তিনটি স্থানে কালভার্ট এবং রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

রোববার দিবাগত রাত দুইটার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তবে সব বাধা ও প্রতিবন্ধকতা পেরিয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে র‍্যাব। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

 

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’র টিজার প্রকাশ

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

গাজীপুরের দুই মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

হাম ও উপসর্গে আরও ১৭ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৫শ’ ছুঁইছুঁই

এক যুগ ধরে হজের খুতবা দিয়েছেন যারা

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা এডিবির

হামের উপসর্গে একদিনে ১৬ শিশুর মৃত্যু

লিবিয়া থেকে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হতে দেয়া হবে না: এসপি মাসুদ

আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

১০

২ রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড

১১

বুলডোজার চালিয়ে র‍্যাব ক্যাম্পের দেয়াল গুঁড়িয়ে দিলো সন্ত্রাসীরা, রাস্তা কেটে প্রতিবন্ধকতা

১২