কুষ্টিয়ায় লালন আখড়া বাড়িতে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

কুষ্টিয়ায় লালন আখড়া বাড়িতে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়ি থেকে পেট্রোল বোমা ও বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে আখড়া বাড়ির প্রধান ফটকের কাছ থেকে একটি সাদা রঙের ব্যাগে রাখা বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ। রাতেই ঢাকা থেকে পুলিশের  এসআরইউ ইউনিটের সদস্যরা বোমাগুলি নিষ্ক্রিয় করেন। ঘটনার পর থেকে আখড়া বাড়ি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, রোববার রাত ১২টার দিকে লালন আখড়া বাড়ির প্রধান ফটকের পাশে একটি নারিকেল গাছের নিচে একটি মিষ্টির সাদা প্যাকেটে মোড়ানো পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় এক বাউল।

খবর পেয়ে র‍্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয় দল (এসআরইউ) ইউনিটকে খবর দিলে আজ সকালে ঘটনা স্থলে এসে বোমা সাদৃশ্য বস্তুগুলো নিষ্ক্রিয় করেন।

এদিকে, এ ঘটনার পর থেকে আখড়াবাড়ি ও তার আশপাশ এলাকায় হাজারো বাউল ভক্ত অনুসারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও ঘটনার পর থেকে আখড়া বাড়ি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে।

এ ব্যাপারে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, ঘটনার পর আখড়াবাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কে বা কারা বোমাটি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত

১

কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে পাঁচ খাতে জোর সরকারের: তিতুমীর

২

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

৩

মাদকবিরোধী অভিযান পরিচালনার সুবিধার জন্য পদত্যাগ

৪

সব ধর্মের নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রিজভী

৫

লিগামেন্ট ছিঁড়ে গেলে তাৎক্ষণিকভাবে কী করবেন? | Ligament Tear First Aid

৬

আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী

৭

বিশ্বজিৎ হত্যা: আপিল বিভাগে দ্রুত শুনানি করতে রাষ্ট্রপক্ষের আবেদন

৮

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৯

বিশ্বজুড়ে বাড়ছে খাদ্যের দাম, সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা

১০

গাজীপুরে পৃথক দুইস্থানে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড

১১

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর

১২