‘চিৎকার না করলে হয়ত আমাকে মেরে সব লুটপাট করে ধর্ষণের চেষ্টা করত’

ছবি: সংগৃহীত।

ঢাকা থেকে জামালপুরে একটি নাটকের শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ফারিন খান। গত ১৩ মে গভীর রাতে আনুমানিক ৩টা ১৫ মিনিটে টাঙ্গাইলের একটি পেট্রোল পাম্পে গাড়ি থামার পর ওয়াশরুমে ঢোকেন তিনি। সেখানেই মুহূর্তের মধ্যে তৈরি হয় আতঙ্ক।

অভিনেত্রী ফারিন পরে তার ফেসবুক পোস্টে জানান, ১৩ তারিখ জামালপুর যাচ্ছিলাম, আনুমানিক রাত ৩টা ১৫ মিনিটে। বাধ্য হয়েই একটা পেট্রোল পাম্পের ওয়াশরুমে যাই। যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমার মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পরক্ষণেই তাকিয়ে দেখি, ভেন্টিলেটর দিয়ে দুটি হাত ঠিক আমার গলার কাছে।

তিনি আরও লেখেন, হয়তো আমি সময়মতো চিৎকার না দিলে আমাকে মেরে ফেলে সব লুটপাট করে তারপর ধর্ষণের চেষ্টা করত। এরপর আমি খুব সাহসিকতার সঙ্গে চেঁচামেচি করে বেরিয়ে আসি। আমার ড্রাইভার চিৎকার শুনেই এগিয়ে এসে লোকটিকে ধরতে গেলে সে পালিয়ে যায়। পরে ড্রাইভারকে জিজ্ঞেস করলে তিনি বলেন, লোকটি অনেকগুলো ডিমের খোসা নিয়ে ওয়াশরুমের পেছনে যাচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো ময়লা ফেলতে যাচ্ছে, তাই কিছু বলিনি। আপনার চিৎকার শুনে বের হয়েছি।

ফারিন আরও লেখেন, ওপরের দিকে সাহস দেখালেও আমি জানি ভেতরে ভেতরে কতটা ভয় পেয়েছিলাম। পরের দিন সকালে শুটিং ইউনিটের অনেকের সঙ্গেই ঘটনাটি শেয়ার করেছি। এর থেকে বিশ্রী অভিজ্ঞতা আর কিছু হতে পারে না।

তিনি জানান, বিষয়টা ভেবেছিলাম কাউকে বলে আর কী হবে হয়তো আল্লাহ আমাকে সেদিন রক্ষা করেছেন। কিন্তু মানসিকভাবে আমি যে কী পরিমাণ কষ্ট পেয়েছি কতটা খারাপ লাগা কাজ করেছে এবং কী পরিমাণ চাপা যন্ত্রণা অনুভব করেছি সেটা শুধু মাত্র আমি জানি।

তিনি আরও লেখেন, আমরা যারা মেয়েরা বাইরে কাজ করি, তারা জানি কত ধরনের এমন পরিস্থিতির শিকার হতে হয়। তবে এই দেশে সত্যিই মেয়েরা নিরাপদ না। যে দেশে আমাকে আমার পোশাক দিয়ে বিচার করা হয়, সে দেশে ধর্ষণের মতো আচরণ শুধু মেয়েদের দোষ হিসেবে দেখা হয়- যার বাংলাদেশের ইতিহাসে তেমন কোনো বিচার কখনো হয়নি, যার ভয়ে এসব বন্ধ হবে।

অভিনেত্রী আরও আশঙ্কা প্রকাশ করেন, এই পোস্টে অনেকেই আমার পোশাক আমার কাজ নিয়েই দোষ দিয়ে কমেন্ট করবে কমেন্টে এই দেশের মেয়েরা প্রতিদিন ধর্ষণের শিকার হয়।

উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ধ্যাততেরিকি’ সিনেমার মাধ্যমে ২০১৭ সালে চলচ্চিত্রে অভিষেক হয় ফারিন খানের। ছবিটি মুক্তির পর বেশ আলোচনায় এলেও এরপর আর তাকে সিনেমায় দেখা যায়নি। তিনি সিনেমায় অভিনয় না করলেও নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

১

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

২

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৩

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৪

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৫

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

৬

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

৭

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

৮

সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন

৯

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

১০

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

১১

মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা, বেনিনকে হারিয়ে স্মরণীয় ইতি

১২