পশ্চিম তীরের বাসিন্দাদের জোরপূর্বক স্থানান্তর, হামাসের হুঁশিয়ারি

ইসরাইল পশ্চিম তীর থেকে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে জোরপূর্বক জর্ডানে স্থানান্তর করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সিনিয়র হামাস নেতা খালেদ মেশাল।

এ নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ষড়যন্ত্রের প্রকৃতি হলো আরব দেশগুলোর জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলা।

বুধবার রাতে একটি অ্যারাবিক টেলিভিশন নেটওয়ার্কে সাক্ষাৎকারে খালেদ মেশাল এ হুঁশিয়ারি দিয়েছেন। হামাস নেতা সতর্কবার্তা দিয়ে বলেন, ‘মুসলিম জাতি কেবল তাদের জীবন উৎসর্গ করার মাধ্যমেই মুক্তি পায়’।

দখলদারদের বিরুদ্ধে হামাস আল-আকসা স্টর্ম অভিযান চালানোর ফলে ইসরাইল এখন পশ্চিম তীরে প্রবল চাপ সৃষ্টি করতে চাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। খালেদ মেশাল বলেন, একটি যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা হয়েছে, তবে এই মুহূর্তে কোনো নতুন তথ্য নেই।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জুলাই মাসের প্রস্তাব থেকে সরে এসেছেন অভিযোগ করে তিনি বলেন,

‘হামাস যুদ্ধবিরতি আলোচনা পরিচালনার চেষ্টা করেছে, তবে নেতানিয়াহু এটিকে ব্যর্থতার দিকে নিয়ে গিয়েছেন’।

গাজার ওপর ইসরাইলি শত্রুর আক্রমণ কৌশলগতভাবে সফল হলেও, একইভাবে তারা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে বলেও উল্লেখ করেন এই হামাস নেতা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২