গণতন্ত্র ফিরেছে, এবার সুগম হবে অর্থনৈতিক মুক্তির পথ : স্পিকার

ছবি: সংগৃহীত।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, মহান ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগের বাণী নিয়ে উপস্থিত হয়েছে। দীর্ঘদিনের নানা সংকট ও ত্যাগের মধ্য দিয়ে আজ আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি। আশা করি আগামী দিনে দেশের অর্থনৈতিক মুক্তি আরও কাছাকাছি আসবে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে লালমোহন ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশগ্রহণ শেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। অনেক ত্যাগ-তিতিক্ষার পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এবং আগামী দিনে অর্থনৈতিক মুক্তির পথ আরও সুগম হবে।

তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে বলেও প্রত্যাশা করেন তিনি।

অতীত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, দীর্ঘদিনের দুঃশাসনের অবসান ঘটিয়েছে ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীরা। এর ফলে দেশের মানুষের মধ্যে যে ভয় ও আতঙ্কের পরিবেশ ছিল, তা অনেকটাই কেটে গেছে। একটি গণতান্ত্রিক সরকারই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম।

আন্তর্জাতিক প্রসঙ্গেও বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্র আজ পরাশক্তির নানা নির্যাতন ও চাপে রয়েছে। মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।

ঈদের নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২